চলুন পিএইচপি শেখা যাক ধাপে ধাপে। [পর্ব-০৩] :: ভ্যারিয়েবলের পরিচিতি

সবাই কেমন আছেন টিউনার ভাইয়ারা।। ভালই মনে হয় আমিও ভালই আছি।। গতকাল পরপর ২ টা টিউন করে ফেললাম পিএইচপি নিয়ে। যাই হোক আজ এর তৃতীয় পর্ব প্রকাশ করতে যাচ্ছি।। যাই হোক আমার টিউন থেকে যদি আপনারা বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমার টিউন করা টা সার্থক হবে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন।। আমার টিউন পরে শুধু প্রিয়তে রেখে প্রতিদিন পরলেই হবে না নিয়মিত প্র্যাক্টিস করতে হবে। আর প্র্যাক্টিস না করলে বিপদ হবে আপনারদেরই।
গত টিউনে আমি একটি বিষয় ইচ্ছা করেই শেয়ার করিনি।। আসলে মনে করেছিলাম আপনারা নিজে নিজে প্র্যাক্টিস করার সময় এটি বুঝতে পারবেন এবং কমেন্ট করে জানাবেন।। কিন্তু হাই!!! কেউ কোন কমেন্ট করলনা
যাই হোক আমি আপনাদের আজকের টিউন করার আগে জানিয়ে দিচ্ছি কালকের টিউনের সমস্যা টা কোথাই।।যারা আমার টিউন টা পরেছেন তারা যানেন আমি গত টিউনে লিখে চিলাম দুইটা সিঙ্গেল কোর্টেশান মার্কের( ' ) মাঝখানের সকল লিখা প্রিন্ট হবে। কিন্তু যদি এমন হয় যে আমি যে লিখা প্রিন্ট করতে যাচ্ছি সেই লিখার মাঝখানে সিঙ্গেল কোর্টেশান মার্ক ( ' ) টি আছে তাহলে কি হবে?? মানে যদি কোডটি এরকম হয় তাহলে কি হবেঃ
1
2
3
| <?php echo' Hi, I'm Rabbi';?> |
1
2
3
| <?php echo' Hi, I\'m Rabbi';?> |
অনেক প্যাচাল হল এবার কাজের কথাই আসি
আজ যে নতুন জিনিস টা আমরা শিখতে যাচ্ছি সেটা হল ভ্যারিয়েবল (variable)। বাংলাতে একে বলে চলক। হ্যাঁ আমরা যখন সিক্স সেভেনে পরতাম তখন থেকে আমরা এই শব্দটার সাথে পরিচিত। আমরা তখন এই চলক দিয়ে অঙ্ক করতাম।
যেমনঃ X=25,Y=7 হলে x+y= ? । এখানে x এবং y হল চলক। খেয়াল করুন x এবং Y দুটি ভিন্য ভিন্য মান নির্দেশ করছে।
পিএইচপি তে চলক প্রায় একই রকম। কিন্তু লিখার নিয়ম টা একটু আলাদা। নিচে পিএইচপি এর জন্য চলকের উদাহরন দেয়া হলঃ
1
2
3
4
5
6
| <?php $name = 'Rabbi'; $username = 'techtunes'; $password = '1234'; $age = 18;?> |
ভ্যারিয়েবলের কাজঃ
ভ্যারিয়েবলের কাজ সম্পর্কে হয়ত কিছুটা ধারনা করতে পেরেছেন। এর মাধ্যামে কোন মান বা ভ্যালুকে স্টোর করে রাখতে পারি। ভ্যারিয়েবলের মাধ্যামে আপনি যেকোনো কিছু স্টোর করতে পারেন সেটা নাম্বার হোক বা কোন ওয়ার্ড হোক বা কোন সেন্টেন্স হোক। যেকোন কিছু। চলুন কিছু উধাহরন দেয়া যাক।
1
2
3
4
5
6
7
8
| <?php $name = 'Rabbi'; $username = 'techtunes'; $password = '1234'; $age = 18; echo 'My name is '.$name.'. Username is '.$username.'. Password is '.$password.' and I\'m '.$age.' years old';?> |
টা লিখেছি তারপর আবার ভ্যারিয়েবল শেষে ডট( . ) দিয়েছি তারপর সিঙ্গেল কোর্টেশান মার্ক ( ' ) দিয়ে আবার যে কথা লিখতে চাই সেটা লিখেছি। এভাবেই আমরা সব ভ্যারিয়েবলে ব্যাবহার করেছি। এখানে ডট ( . ) দিয়ে আমরা যুক্ত হউয়া বা যুক্ত করা বুঝাচ্ছি। এই লেসন টি বারবার অনুশীলন করবেন, না হলে ভুল হবার সম্ভাবনা থাকবে।
এতক্ষন দেখলাম ভ্যরিয়েবল দিয়ে কিভাবে কোন টেক্সট কে প্রিন্ট করতে পারি। এবার দেখব ভ্যারিয়েবল দিয়ে কিভাবে যোগ বিয়োগ গুন ভাগ করা যায়।। এটা খুব সহজ একটি বিষয়। নিচে লক্ষ করুন।
1
2
3
4
5
6
| <?php $x = 10; $y = 5; $result = $x + $y; echo $result;?> |
আর হ্যাঁ একটা কথা আপনারা ইচ্ছা মত নাম দিয়ে ভ্যারিয়েবল তৈরি করতে পারেন এতে কোন বাধা নেই।। ভ্যারিয়েবল টা আপনার বোঝার জন্য। আপনি যদি মনে করেন $username ভারিয়েবলের যায়গায় অন্য কোন ভ্যারিয়েবল ব্যাবহার করবেন তাহলে কোন সমস্যা নেই। তবে যে শুরুতে যে নামে ভ্যারিয়েবল টা লিখবেন সেই নামেই সব যায়গাতে লিখতে হবে।
বিষয় টা একটা সহজ উধারন দিয়ে বুঝাই, ধরুন আপনি আমার ভাইকে দেখেন নি। আমি তাকে আপনার সাথে পরিচয় করিয়ে দিলাম। আর আপনাকে বললাম যে আমার ভাইয়ের নাম মাইকেল। আমার ভাইয়ের আরএকটি নাম আছে সেটা হল ডেভিড। এই নাম টা আপনার কাছে গোপন রাখা হল। এরপর কোন কারনে আমার ভাইকে আপনার বাসাই পাঠালাম।। আর আপনাকে ফোন করে জিজ্ঞাসা করলাম ডেভিড আপনার বাসাই পৌছেগেছে?? নিশ্চয়ই আপনি বুঝবেন না যে আমি আমার ভাইয়ের কথা যানতে চাচ্ছি।
ভ্যারিয়েবল টা ঠিক এরকম। ব্রাউজারকে কোন ওয়ার্ড কে যে নামে পরিচয় করিয়ে দিবেন সে নামেই ব্রাউজার তাকে চিনে নেবে।
অন্য নাম যতই সঠিক হোক সেই নামে তাকে চিনবে না।।
টিউনটা অনেক বড় হয়েগেল মনেহয়।। যাই হোক সামনের টিউটোরিয়ালে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভাল থাকুন। আর হ্যাঁ প্র্যাক্টিস করতে হবে অবশ্যই। আর কোন কথা বুঝতে না পারলে কমেন্ট করুন। আর আমি যদি কোথাউ ভুল করে থাকি তাহলেউ কমেন্ট করবেন। আমি ঠিক করে নিব। সবাই কে অনেক অনেক ধন্যবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন