চলুন পিএইচপি শেখা যাক ধাপে ধাপে [পর্ব-০৯] :: Multidimensional Array

হ্যালো টিউনার ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন। আমিও ভালই আছি। এখন একটু সুস্থ আছি। তাই টিউটোরিয়াল টা লিখতে বসলাম। আমার টিউটোরিয়াল পরে অনেকের আমার সম্পর্কে যানার আগ্রহ হয়েছে। আমি প্রথমেই বলে রাখি যারা আমার টিউটোরিয়াল পরছেন আমি মনে হয় বেশিভাগ ভাইয়ারই বয়সে ছোট হব। আমি ইন্টার ২য় বর্ষে পড়াশোনা করি। তো বড় ভাইয়ারা আমাকে তুমি করে বলতেই পারেন। কোন সমস্যা নেই। আর আমাকে যারা খুব ভাল প্রোগ্রামার ভাবতেছেন তারা হয়ত ভুল করতেছেন। আমি খুব ভাল প্রোগ্রামার নই। আমি নিজে যা জানি তাই আপনাদের সাথে শেয়ার করব। আর মাঝে মাঝে আটকেগেলে গুগলের সাহায্য নিব। আর আমার টিউটোরয়াল যে কেন আপনাদের সহজ লাগে সেটাও আমি বুঝতে পারি না। আমার টিউটোরিয়াল আমার কাছে খুব নন প্রোফেসশনাল মনে হয়। আপনাদের কাছে কেন ভাল লাগে তা কমেন্ট করে জানাবেন। আর অনেকে আমার ফেসবুক ঠিকানা চেয়েছেন। আমার ফেসবুক আইডি হলঃ facebook.com/rokibulhaque
অনেক আজাইরা পেচাল হল, এবার আমাদের টিউটোরিয়াল শুরু করা যাক। গত পর্বে আমরা array সম্পর্কে ধারনা নিয়েছিলাম। আজও array নিয়ে কথা বলব। কারন এটা আমাদের প্রোগ্রামিং এর জন্য অনেক গুরুত্তপুর্ন বিষয়। আজ array এর যেটা দেখব সেটা হল Multidimensional array। সহজ ভাষায় একটা array এর মধ্যে আরেকটা array তৈরি করা।
মনেকরুন, আপনারা একটা ওয়েব সাইট তৈরি করবেন যেখানে একটা ইউজারনেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, থাকবে ঠিকানা, থাকবে বয়স। প্রোগ্রামিং করার সময় এতগুলো কি ভ্যারিয়েবল তৈরি করবেন?? তাহলে হয়ত সাধারন একটি পেজ তৈরি করতেই আপনাদের অনেক দিন লেগে যাবে। কিন্তু আমরা চেষ্টা করব অনেক সহজে ও অনেক কম কষ্ট করে ভাল মানের ওয়েব সাইট তৈরি করতে। এখানেই Multidimensional array এর ব্যবহার। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমরা একটা array এর আন্ডারে আরেকটা array তৈরি করতে পারি। চলুন একটা প্রোগ্রাম লিখাযাক।
1
2
3
4
5
6
7
| <?php $username = array('alu'=>array('password'=>'1234','age'=>'30','address'=>'alurkhet'), 'begun'=>array('password'=>'12345','age'=>'40', address=>'begun gach'), 'potol'=>array('password'=>'123456','age'=>'50','address'=>'potol gach'), 'mula'=>array('password'=>'1234567','age'=>'60','address'=>'mula khet'));?> |
1
2
3
4
5
6
7
| <?php $username = array('alu'=>array('password'=>'1234','age'=>'30','address'=>'alurkhet'), 'begun'=>array('password'=>'12345','age'=>'40', 'address'=>'begun gach'), 'potol'=>array('password'=>'123456','age'=>'50','address'=>'potol gach'), 'mula'=>array('password'=>'1234567','age'=>'60','address'=>'mula khet')); echo $username['alu']['address']?> |
এবার three dimentional array বা Multidimensional array একটা তৈরি করা যাক।
মনেকরুন, আপনার ওয়েব সাইট টা ফেসবুকের মত। সেখানে ছবি আপলোড করা যাবে। আবার অ্যলবামও বানানো যাবে। মনেকরুন বেগুন কিছু ছবি আপলোড করল এবং অ্যলবাম বানাল ২টা। একটা অ্যলবামের নাম 'childhood', আরেকটা 'present'। তাহলে সেটা কিভাবে ভ্যারিয়েবলটার সাথে ADD করে দিব??? বুদ্ধি একটা আছে। এখন alu এর আন্ডারে ১ টা array আছে। এখন ঐ array এর আন্ডারে আরেকটা array তৈরি করব। চলুন দেখা যাক কিভাবে করব
1
2
3
4
5
6
7
| <?php $username = array('alu'=>array('password'=>'1234','age'=>'30','address'=>'alurkhet','albam'=>array('childhood','present')), 'begun'=>array('password'=>'12345','age'=>'40', 'address'=>'begun gach'), 'potol'=>array('password'=>'123456','age'=>'50','address'=>'potol gach'), 'mula'=>array('password'=>'1234567','age'=>'60','address'=>'mula khet')); echo $username['alu']['albam'][0];?> |
1
2
3
4
5
6
7
| <?php $username = array('alu'=>array('password'=>'1234','age'=>'30','address'=>'alurkhet','albam'=>array('childhood'=>20,'present'=>10)), 'begun'=>array('password'=>'12345','age'=>'40', 'address'=>'begun gach'), 'potol'=>array('password'=>'123456','age'=>'50','address'=>'potol gach'), 'mula'=>array('password'=>'1234567','age'=>'60','address'=>'mula khet')); echo $username['alu']['albam']['present'];?> |
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন