চলুন পিএইচপি শেখা যাক ধাপে ধাপে [পর্ব-০৫] :: If-else_elseif Part => 2 + Logical Operator

হ্যালো টিউনার ভাইয়ারা কেমন আছেন??? সবাইকে ঈদ মোবারাক। ঈদ কেমন কাটাছে সবার??? আমার ঈদ কিন্তু ভাল যাচ্ছেনা
মনে করুন আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন যেখানে রেজিঃ করার শর্ত তার বয়স ১৮ হতে হবে। এক্ষেত্রে কি করবেন?? এ ক্ষেত্রে নতুন সাইন ব্যবহার করতে হবে। সেটা হল গ্রেটারদেন ( > ) & লেসদেন ( ) অথবা লেসদেন ( ) চিহ্ন এর পরে একটা সমান চিহ্ন ব্যবহার করতে হবে।
1
2
3
4
5
6
7
8
9
| <?php $age = 20; if($age>=18){ echo ' You can reg '; } else{ echo 'Sorry can not'; }?> |
1
2
3
4
5
6
7
8
9
| <?php $age = 15; if($age>15){ echo ' You can reg '; } else{ echo 'Sorry can not'; }?> |
1
2
3
4
5
6
7
8
9
| <?php $age = 15; if($age>=15){ echo 'You can reg '; } else{ echo 'Sorry can not'; }?> |
এবার দেখি elseif এর ব্যবহার। এতক্ষন আমরা দেখলাম একটা মাত্র সর্ত প্রয়োগ করতে হয় কিভাবে। মনেকরুন আপনি এমন একটি সাইট তৈরি করতেছেন যেখানে ভিন্ন ভিন্ন বয়সের জন্য ভিন্ন ভিন্ন লিখা শো করাতে চাচ্ছেন। যেমন মনেকরুন আপনি একটা ঘটকের ওয়েবসাইট বানাতে চাচ্ছেন। এমন নিয়ম করবেন যাতে প্রাপ্ত বয়স্ক মানে ১৮+ বয়স হলে সাইট টা ভিজিট করা যাবে ২১+ হলে রেজিঃ করা যাবে। এরকম ক্ষেত্রে কি করবেন?? হ্যা এই খানেই elseif এর ব্যবহার। আমার উদাহরন অনুযায়ী প্রোগ্রাম টা হবে এরকমঃ
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
| <?php $age = 18; if($age>=21){ echo 'You can reg '; } elseif($age>=18){ echo 'You can Visite this site. You can not reg '; } else{ echo 'Sorry You are kid'; }?> |
logical operator:
আজ আমরা আর একটা বিষয় শিখব সেটা হল logical operator বা যুক্তিসম্মত বা যুক্তিগত অপারেটর। logical operator ৩ টি। or , and এবং not এই তিনটিকেই logical operator বলা হয়। এর সিম্বল গুলো হল যথাক্রমে ২টা pipe ( || ) ,২টা ampersand( && ) এবং ১টা exclamation mark ( ! ) । logical operator গুলো if,else,elseif এর মধ্যেই বহুল ব্যবহৃত হয়। নিয়ম টাও খুব সহজ।logical operator এর ব্যবহার
মনেকরুন আমরা আমাদের ওয়েব সাইটের লগিনপেজ প্রোগ্রামিং করছি। লগিনের সময় আমাদের সাধারনত দরকার পরে ইউজারনেম আর পাসওয়ার্ড। এক্ষেত্রে ইউজার যখন লগিন করবে তখন তাকে ইউজারনেম আর পাসওয়ার্ড দুইটাই সঠিক বসাতে হবে। যেকোন একটা ভুল করলে কিন্তু দেখাবে লগিন এররর। if,else,elseif দিয়ে আমরা শুধু ১ টা ভ্যারিয়েবলের ইনফরমেশন চেক করেছিলাম। এখন আমরা logical operator দিয়ে ২ টা তার বেশি ইনফরমেশন চেক করব। নিচের প্রোগ্রামটা লক্ষ করুনঃ
1
2
3
4
5
6
7
8
9
10
11
| <?php $username = 'techtunes'; $password = '1234'; if ($username == 'techtunes' && $password == '1234' ){ echo 'Thanx for login'; } else{ echo 'Sorry Usrname or password wrong!'; }?> |
1
2
3
4
5
6
7
8
9
10
11
| <?php $username = 'techtunes'; $password = '1234'; if ($username == 'techtunes' || $password == '1234' ){ echo 'Thanx for login'; } else{ echo 'Sorry Usrname or password wrong!'; }?> |
যদি ভবে না পান তাহলে আমি বলছি। or মানে অথবা। অর্থাৎ আমরা যদি আমাদের ওয়েব সাইটে ১ টা ইনফরমেশন সঠিক হলেই ঢুকতে দিতে চাই তাহলে আমাদের or ব্যবহার করতে হবে। মানে ইউজারনেম অথবা পাসওয়ার্ড যেকোন একটি সথিক হলেই সাইটে লগিন হয়ে যাবে।
এবার দেখি not ( ! ) এর ব্যবহার এবং কাজ। মনে করুন আপনি আপনার ওয়েবসাইটে একটা নিদ্রিষ্ট পাসওয়ার্ড দিয়ে কাউকে লগিন করতে দিবেন না। ঐ পাসওর্ড ছাড়া সব পাসওয়ার্ড দিয়ে লগিন করা যাবে সেটা ঠিক বা ভুল হোক। তাহলে একটি প্রোগ্রাম লিখা যাক
1
2
3
4
5
6
7
8
9
10
11
| <?php $username = 'techtunes'; $password = '1234'; if ($username == 'techtunes' && $password != '1234' ){ echo 'Thanx for login'; } else{ echo 'Sorry Usrname or password wrong!'; }?> |
অনেক শেখা হল আজ। প্র্যাক্টিস করে যান না হলে সব ভুলে যাবেন। আর যারা যারা আমার লেসন ফলো করছেন তারা একটি হলেউ কমেন্ট করবেন। মনে রাখবেন এই টিউন করতে আমার সময় লাগল ৩ ঘন্টা। আপনাদের কমেন্ট করতে সময় লাগবে ২ মিনিট।
সবাই ভাল থাকবেন আর ঈদটা ভাল ভাবে কাটাবেন। সবাইকে ধন্যবাদ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন